অনেক সময় আমরা দেখি কোনো ব্যক্তির WhatsApp এ Last Seen বা Online স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এতে অনেকেই ভাবেন হয়তো তিনি তাদের ব্লক করেছেন। কিন্তু বাস্তবে এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে।
এই পোস্টে আমরা সহজ ভাষায় জানব কেন Last Seen দেখা যায় না এবং কীভাবে সমস্যার সমাধান করা যায়।
WhatsApp Last Seen কী এটা জানুন
Last Seen হলো এমন একটি ফিচার যা দেখায় কোনো ব্যবহারকারী সর্বশেষ কখন WhatsApp ব্যবহার করেছেন। তবে এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর Privacy Settings এর ওপর নির্ভর করে।
Last Seen দেখা না যাওয়ার কারণ গুলো জানুন
১. Privacy Settings
যদি ওই ব্যক্তি তার Last Seen Nobody বা My Contacts করে রাখেন এবং আপনি সেই My Contacts না থাকেন তাহলে আপনি Last Seen দেখতে পারবেন না।
২. আপনিও আপনার Last Seen লুকাতে পারবেন
WhatsApp এ অনেক ক্ষেত্রে আপনি নিজের Last Seen লুকিয়ে রাখলে অন্যদের Last Seen ও দেখতে পারবেন না।
৩. আপনাকে ব্লক করতে পারে
যদি কোনো ব্যক্তি আপনাকে ব্লক করে থাকেন তাহলে সাধারণত তার Last Seen Online Profile Photo এবং Status দেখতে পারবেন না। তবে শুধু Last Seen না দেখলেই নিশ্চিতভাবে বলা যায় না যে আপনি ব্লক হয়েছেন।
৪.নেটের সমস্যা হতে পারে
ইন্টারনেটের কারণেও কখনও কখনও Last Seen বা Online তথ্য ঠিকভাবে লোড নাও হতে পারে। তাই আকবর আপডেট করুন
৫. এর নিজের সমস্যা ও হয়
কখনও সার্ভারের সমস্যা বা অ্যাপের সাময়িক ত্রুটির কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে এটা খুব কম হয়
সমাধান কিভাবে করবেন
১: WhatsApp খুলুন।
২: উপরের তিনটি ডট চাপুন এবং Settings-এ যান।
৩: Privacy অপশনে ক্লিক করুন।
৪: Last Seen & Online ক্লিক করুন।
৫: প্রয়োজন অনুযায়ী Everyone My Contacts অথবা Nobody অপশন ক্লিক করুন।
৬: অ্যাপটি আপডেট না থাকলে Google Play Store থেকে সর্বশেষ আপডেট করুন।
শুধুমাত্র Last Seen দেখা যাচ্ছে না মানেই আপনি ব্লক হয়েছেন এমন নয়।
ব্যবহারকারীর Privacy Settings ই অধিকাংশ ক্ষেত্রে এর কারণ।
নিজের Privacy Settings ও একবার পরীক্ষা করে দেখুন।
Last Seen না দেখালে কি আপনাকে ব্লক করেছে
না। Privacy Settings ইন্টারনেট সমস্যা বা অন্যান্য কারণেও Last Seen দেখা নাও যেতে পারে।
Online স্ট্যাটাসও দেখা যাচ্ছে না কেন ব্যবহারকারীর Privacy Settings অথবা ব্লক হওয়ার কারণে এমন হতে পারে।
আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন কেন WhatsApp এ Last Seen দেখা যায় না এবং কীভাবে এটি পরীক্ষা করবেন। যদি এই তথ্যটি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। WhatsApp-এ Last Seen দেখা যায় না কেন এই টপিক এ আমাদের ভিডিও আছে সেই ভিডিও নিচে দিয়ে দিলাম দেখুন আপনার জন্য অনেকে উপকারী আর এই রকম পোস্ট দেখতে আপাদের কমেন্ট করুন



0 মন্তব্যসমূহ